GuidePedia

0
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে খেলছেন। তার বাড়ি পর্তুগালে। বর্তমানে বিশ্বসেরা ফুটবলার তিনি। তবে তার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় হয়তো অনেকেরই অজানা। পাঠকদের জন্য রোনালদোর ১৫টি অজানা তথ্য তুলে ধরা হলো-

১. স্কুলে রোনালদোর প্রিয় বিষয় ছিল ইতিহাস। প্রিয় তো হবেই।  কারণ রোনালদো নিজেই তো ইতিহাস ভাঙ্গাগড়া করতে পছন্দ করেন।

২. মাদাম তুসো জাদুঘরে রোনালদোর মোমের প্রতিকৃতি বিদ্যমান। ২০১০ এর বিশ্বকাপের আগে এটি উন্মোচিত হয়।

৩. রোনালদোকে ‘ছোট মৌমাছি’ বলা হত। কারণ খেলার সময় তাকে কেউ ধরতে পারত না।

৪. সিআর৭-এর প্রিয় অভিনেত্রী হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি।

৫. রোনালদো খুবই ভালো টেবিল টেনিস খেলোয়াড়।

৬. রোনালদো প্রথম পর্তুগিজ খেলোয়াড়, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন।

৭. ছোটবেলায় থাকতে রোনালদোর হৃৎপিণ্ডের অপারেশন হয়েছিল। যার দরুণ রোনালদোর ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। কিন্তু অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়।

৮. রোনালদোর একটা কিউট বাবু আছে। তার নাম ক্রিস্টিয়ানহো।

৯. ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর ১০০০তম গোলটি করেন রোনালদোই।

১০. ছোটবেলা থেকেই রোনালদো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। এর জন্য তিনি তার বিছানার পাশে ফুটবল নিয়ে ঘুমাতেন।

১১. বাল্যকালে রোনালদো একবার তার এক শিক্ষককে চেয়ার দিয়ে আঘাত করেন। কারণ ওই শিক্ষক রোনালদোর জন্মস্থান মাদেইরার ধ্বনি উচ্চারণ নিয়ে মজা করত।

১২. রোনালদো ‘হরর’ ফিল্ম দেখতে খুব পছন্দ করেন।

১৩. সিআর৭ নামে পর্তুগালে ফ্যাশনিস্ট রোনালদোর একটি বুটিক হাউস আছে।

১৪. রোনালদোকে ছোটবেলায় ‘ক্রাই বেবি’ ডাকা হত। কারণ তার পাস থেকে তার বন্ধুরা গোল করতে ব্যর্থ হলে সে কেঁদে ফেলত।

১৫. রোনালদোর বাবা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও অভিনেতা রোনাল্ড রিগ্যানের নামানুসারে ছেলের নাম রাখেন রোনালদো।

তথ্যসূত্র : ইন্টারনেট
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top